গােলাম শাফিউল আলম মাহিন:
স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুন্ড ব্লাড ডােনার্স সােসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেয় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন তুল্লাবুল জামেয়া ব্লাড ডােনার্স এসােসিয়েশন।
গত শুক্রবার সীতাকুন্ড ইকোপার্কে আয়ােজিত স্বেচ্ছাসেবী মিলন মেলা-২০ইং অনুষ্ঠানে তুল্লাবুল জামেয়া ব্লাড ডােনার্স এসােসিয়েশনের সহকারী প্রধান পরিচালক আ ও ম মােজাফফর গনি সম্মাননা স্মারক উপহার দেন সীতাকুন্ড ব্লাড ডোনার্স এসােসিয়েশনের নেতৃবৃন্দের কাছে।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযােদ্ধা আলহাজ্ব বদিউল আলম(সীতাকুণ্ড পৌরসভার মেয়র), আ. ম. ম. দিলসাদ (সদস্য, চট্টগ্রাম জেলা পরিষদ), লায়ন মুহাম্মদ গিয়াস উদ্দিন (সাবেক সভাপতি, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম) , ডাঃ নুরুদ্দীন রাশেদ( উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) নাজমুল সােহেল (সভাপতি, সীতাকুণ্ড ব্লাড ডােনার্স সােসাইটি), কামরুল আলম(সাধারণ সম্পাদক, সীতাকুন্ড ব্লাড ডােনার্স এসােসিয়েশন), ডাঃ আফরােজা তালুকদার প্রমুখ।
এদিকে প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন তুল্লাবুল জামেয়া ব্লাড ডােনার্স এসােসিয়েশনের পরিচালনা পরিষদ। সংগঠনের প্রধান পরিচালক গােলাম শাফিউল আলম মাহিনের স্বাক্ষরিত এ বিবৃতিতে রক্তদানে সীতাকুন্ড ব্লাড ডােনার্স এসােসিয়েশনের প্রশংসনীয় অবদানের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। দীর্ঘ ৭টি বছর পেরিয়ে ৮ম বছরে পদার্পনের জন্য তাদের অভিনন্দন জানানাে হয়।
অনুষ্ঠানে তুল্লাবুল জামেয়া ব্লাড ডোনার্স এসােসিয়েশনকেও রক্তদানে অসামান্য অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন