মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীর ইন্তেকালে তুল্লাবুল জামেয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশনের শোক প্রকাশ।

দেশবরেণ্য ইসলামিক আলোচক আলহাজ্ব হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী আমাদের মাঝে আর নেই। তিনি আজ বিকেলে ৪ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তুল্লাবুল জামেয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশনের ডাইরেক্টর জেনারেল গোলাম শাফিউল আলম মাহিন, এসিস্ট্যান্ট ডাইরেক্টর জেলানেল আ ও  ম মোজাফ্ফর গণি, ডেপুটি ডাইরেক্টর(ম্যানেজমেন্ট) ইকবাল হোসেন কাউসার, ডেপুটি ডারেক্টর(ফাইন্যান্স) নূরুল আমিন সাজিদ, ডেপুটি ডাইরেক্ট(স্টুডেন্টস এফায়ার) নুরুল আবসার, ডেপুটি ডাইরেক্ট(অফিস) জাহিদুল ইসলাম।



এক যৌথ বিবৃতিতে পরিচালকবৃন্দ বলেন, বিশিষ্ট ইসলামীক আলোচক আল্লামা তোফাজ্জল হোসেন ভৈরবী সত্যিকারের আশেকে রাসূল (দ:) ছিলেন। তিনি তার কথার জাদুতে আকর্ষণ করতে পারতেন মধ্যবিত্ত-নিন্মবিত্ত মুসলানদের। সারাদেশে অসংখ্য গ্রামে-গঞ্জে তার সুখ্যাতি রয়েছে। অসংখ্য মানুষ তার ওয়াজ শুনে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছেন। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করেন। উল্লেখ্য আজ দুপুরে হার্ট এটাক করলে ঢাকা নেওয়ার পথে এম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের এই সুনামধন্য ইসলামিক আলোচক। মৃত্যুকালে তার স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেযান। তার মৃত্যুতে তুল্লাবুল জামেয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশনের প্রত্যেকজন সদস্য শোক প্রকাশ করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

স্বাক্ষরিত,

নূর মুহাম্মদ ইমরান
আইটি ডিপার্টমেন্ট প্রধান।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন